Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » ব্যাংকার্স ক্লাবের নতুন সভাপতি হলেন রাশেদ আকতার, সাধারণ সম্পাদক রশীদ-উন-নবী
    জাতীয়

    ব্যাংকার্স ক্লাবের নতুন সভাপতি হলেন রাশেদ আকতার, সাধারণ সম্পাদক রশীদ-উন-নবী

    নিউজডেক্সBy নিউজডেক্স01/03/2026No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের ব্যাংকিং খাতের পেশাজীবীদের অন্যতম বৃহৎ সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মো. রাশেদ আকতার এবং সাধারণ সম্পাদক পদে রশীদ-উন-নবী নির্বাচিত হন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এবারের নির্বাচনে দুটি প্যানেল—ব্যাংকার্স ঐক্য পরিষদ ও সর্বজনীন ব্যাংকার্স পরিষদ—থেকে মোট ৪৬ জন প্রার্থী অংশ নেন। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৯টি পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ প্যানেল বিজয়ী হয়। অন্যদিকে সমাজসেবা সম্পাদক পদসহ তিনটি কার্যনির্বাহী সদস্য পদে জয় পায় সর্বজনীন ব্যাংকার্স পরিষদ প্যানেল।

    নবনির্বাচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি সুবীর কুমার কুন্ডু; সহসভাপতি মো. মোফাজ্জাল মামুন খান ও মো. শফিকুল ইসলাম ফকির পিন্টু; যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল হাসান। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমিন মো. মেহেদী হাসান এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে মো. সাইদুল ইসলাম পিন্টু। কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম মাসুদ, ক্রীড়া সম্পাদক মো. মাহমুদুল হাসান রানা, সমাজসেবা সম্পাদক হাসিনা ফেরদৌস এবং সংস্কৃতি সম্পাদক কাজী আজিজুর রহমান দায়িত্ব পেয়েছেন।

    এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লুৎফুল হাবিব, এম এম সাইফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, আ ক ম রোকনুজ্জামান খন্দকার, শারমিন আক্তার, মো. শাহিন উদ্দিন, আবেদ-উর-রহমান, ফয়সাল আহমেদ, মোহাম্মদ হুমায়ুন কবীর ও আজমেরী সুলতানা।

    নতুন কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ব্যাংকারদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক নেটওয়ার্কিং জোরদার করা এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে এই কমিটি সক্রিয় ভূমিকা রাখবে।

    উল্লেখ্য, দেশের কেন্দ্রীয় ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে গঠিত ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড বর্তমানে প্রায় দুই হাজার সদস্যের একটি বৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ব্যাংকিং খাতের পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা জোরদারে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.