Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » ইসলামী ব্যাংক এমএফএস পরিচালনার জন্য গঠন করছে নতুন সহযোগী প্রতিষ্ঠান
    কর্মসংস্থান

    ইসলামী ব্যাংক এমএফএস পরিচালনার জন্য গঠন করছে নতুন সহযোগী প্রতিষ্ঠান

    নিউজডেক্সBy নিউজডেক্স25/01/2026No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মোবাইল আর্থিক সেবা (এমএফএস) পরিচালনার জন্য একটি পৃথক সহযোগী প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি দেশের ডিজিটাল আর্থিক সেবা খাতে আরও শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে চায়।

    ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আজ (২২ জানুয়ারি) এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বোর্ডের বৈঠকে জানানো হয়েছে, সব ধরনের নিয়ন্ত্রক অনুমোদন প্রাপ্তির শর্তসাপেক্ষে এই পরিকল্পনা কার্যকর হবে।

    নির্ধারিত তথ্য অনুযায়ী, প্রস্তাবিত সহযোগী প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন (Authorised Capital) হবে ১,০০০ কোটি টাকা, এবং প্রাথমিকভাবে পরিশোধিত মূলধন (Paid-up Capital) নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা। ভবিষ্যতে ব্যবসায়িক চাহিদা অনুযায়ী পরিশোধিত মূলধন ধাপে ধাপে বৃদ্ধি করা হবে।

    মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশে জানানো হয়েছে, ইসলামী ব্যাংক নতুন প্রতিষ্ঠানটিতে ন্যূনতম ৫১ শতাংশ শেয়ার ধারণ করবে। বাকি শেয়ার বাংলাদেশ ব্যাংকের এমএফএস নীতি অনুযায়ী কৌশলগত বিনিয়োগকারীদের কাছে বিক্রির মাধ্যমে পরিচালনা করা হতে পারে।

    ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ব্যাংক বর্তমানে নিজস্ব এমএফএস প্ল্যাটফর্ম ‘এমক্যাশ’ পরিচালনা করছে। এটি প্রথম চালু হয় ২০১২ সালের ডিসেম্বর মাসে। এমক্যাশ ব্যবহারকারীরা মোবাইল ফোনের মাধ্যমে নগদ জমা ও উত্তোলন, এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর, প্রবাসী আয় গ্রহণ, হিসাবের ব্যালান্স ও মিনি স্টেটমেন্ট দেখা, বেতন প্রদান ও গ্রহণ, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল এবং মার্চেন্ট বিল পরিশোধের মতো বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন।

    নতুন সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংক ডিজিটাল আর্থিক সেবার পরিসর বাড়ানোর পাশাপাশি গ্রাহক সুবিধা আরও দ্রুত, নিরাপদ ও সহজ করার লক্ষ্যে কাজ করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.