Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, November 9
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » বিশ্ববাজারে সোনার দাম কমেছে, বেড়েছে ডলার সূচক
    আন্তর্জাতিক বাণিজ্য

    বিশ্ববাজারে সোনার দাম কমেছে, বেড়েছে ডলার সূচক

    নিউজডেক্সBy নিউজডেক্স29/08/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্ববাজারে সোনার দাম আজ বুধবার কিছুটা কমেছে। মূলত ডলার ইনডেক্সের মান খানিকটা বৃদ্ধি পাওয়ায় সোনার দাম কমেছে।

    রয়টার্সের সংবাদে বলা হয়েছে, আজ বুধবার বিশ্ববাজারে সোনার স্পট মূল্য শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ২ হাজার ৫১৪ ডলারে নেমে এসেছে। এর আগে বুলিয়েন সোনার দাম ২০ আগস্ট আউন্সপ্রতি ২ হাজার ৫৩১ ডলারে উঠেছিল। একই সঙ্গে ইউএস গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ২ হাজার ৫৪৯ ডলারে নেমে এসেছে।

    আজ ডলার ইনডেক্সের মান শূন্য দশমিক ১ শতাংশ বেড়েছে; সে কারণে আজ বিনিয়োগকারীদের কাছে সোনার চেয়ে ডলারের কদর কিছুটা বেড়েছে। আগামী মাসে ফেডারেল রিজার্ভ নীতি সুদ কমাবে, বাজার এখন সেদিকে তাকিয়ে আছে। তখন ডলারের বিনিময় হার কমবে এবং ধারণা করা যায়, তখন সোনার দাম আবার বাড়বে।

    আজ বাজারে স্বর্ণের দাম কিছুটা কমলেও স্বল্প মেয়াদে সোনার মূল্যবৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। স্বল্প মেয়াদে সোনার দাম ২ হাজার ৫৩২ ডলারে উঠতে পারে। দীর্ঘ মেয়াদে সোনার দাম আউন্সপ্রতি ২ হাজার ৫৮৫ ডলার থেকে ২ হাজার ৫৯৫ ডলারে মধ্যে থাকতে পারে।

    এদিকে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচকের মূলভিত্তি হিসেবে পরিচিত পার্সোনাল কানজাম্পশন এক্সপেনডিচার বা ব্যক্তিগত ভোগ সূচক প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ক্রেতাদের আত্মবিশ্বাস বেড়েছে। যদিও বেকারত্বের হার গত মাসে বৃদ্ধির কারণে মানুষের মধ্যে একধরনের অস্বস্তি আছে। এই পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভের নীতি সুদহার কমানোর পথ আরও সুগম হয়েছে।

    বাজার বিশ্লেষকেরা এখন একরকম নিশ্চিত, আগামী মাসে নীতি সুদহার কমছে। সিএমই ফেডওয়াচটুলের এক জরিপে জানা গেছে, ৬৭ শতাংশ মানুষ মনে করছেন, নীতি সুদহার ২৫ ভিত্তি পয়েন্ট কমানো হবে। অন্যদিকে ৩৩ শতাংশ মানুষ মনে করে, নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট কমানো হবে।

    গত জুলাই মাসে চীনের সোনা আমদানি ১৭ শতাংশ বেড়েছে; গত মার্চ মাসের পর যা এই প্রথম বেড়েছে।

    সোনার ব্যবহার কেবল অলংকার তৈরির মধ্যে সীমিত নয়; বরং বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনা আরও গুরুত্বপূর্ণ। বন্ডের সুদহার কমলে বা শেয়ার সূচক নিম্নমুখী হলে বিনিয়োগকারীরা সোনার প্রতি আকৃষ্ট হন। ব্যাংকের সুদহার বাড়লে বা শেয়ারবাজার শক্তিশালী হলে বিনিয়োগকারীদের কাছে সোনার কদর কমে। ২০২২ ও ২০২৩ সালে বিনিয়োগকারীরা ডলারভিত্তিক বন্ডে বিনিয়োগ করেছেন। সে কারণে তখন সোনার দাম কমেছে।

    আজ সোনার দাম কিছুটা কমলেও চলতি বছরে এই ধাতুর মূল্য অনেকটাই বেড়েছে। বছরের শুরু থেকেই গুঞ্জন আছে, ফেডারেল রিজার্ভ নীতি সুদহার কমাবে। সেটা হলে বন্ডের সুদহারও কমে যাবে, সে জন্য বিনিয়োগকারীরা আগেভাগে স্বর্ণে বিনিয়োগ করেছেন। ফলে এ বছর সোনার দাম বেড়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.