Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, November 9
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » নীতি সুদহার হ্রাস নিয়ে অনিশ্চয়তায় কমেছে তেলের দাম
    আন্তর্জাতিক বাণিজ্য

    নীতি সুদহার হ্রাস নিয়ে অনিশ্চয়তায় কমেছে তেলের দাম

    নিউজডেক্সBy নিউজডেক্স22/05/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গতকাল ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরে বিশ্ববাজারে তেলের দাম সকালে কিছুটা বেড়েছিল; কিন্তু আজ সকালে তেলের দাম কমেছে।

    বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ বাজারের মৌলিক কারণেই দাম কমেছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার ও নীতি সুদহার দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকবে আর তার প্রভাবে চাহিদা কমবে—এমন আশঙ্কা থেকে আজ মঙ্গলবার সকালে বিশ্ববাজারে তেলের দাম কমেছে।

    জানা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ কমে ৮৩ দশমিক ৩৪ ডলারে নেমে এসেছে। এ ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৮ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৭২ ডলারে নেমে এসেছে।

    ইরানের প্রেসিডেন্টের মৃত্যু নিয়ে সৃষ্ট অনিশ্চয়তায় গতকাল সকালে তেলের দাম বাড়লেও পরে তা ১ শতাংশ কমে যায়। মূলত ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কথায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফেডের কর্মকর্তারা গতকাল পরিষ্কার করেই বলেছেন, মূল্যস্ফীতির সূচক নিম্নমুখী হচ্ছে—পরিষ্কারভাবে এমন ইঙ্গিত পাওয়ার পরই তারা নীতি সুদহার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

    গতকাল সোমবার ফেডারেল রিজার্ভের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসন বলেছেন, এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে; কিন্তু সেই ধারা যে দীর্ঘমেয়াদি হবে, তা এখনই বলার সময় হয়নি। আরেক ভাইস প্রেসিডেন্ট মাইকেল বার বলেছেন, নিয়ন্ত্রণমুখী নীতি কার্যকর হতে আরও সময় লাগবে। ফেডারেল রিজার্ভ আটলান্টার ভাইস প্রেসিডেন্ট রাফায়েল বোস্টিক বলেছেন, মূল্যস্ফীতির ধারা দীর্ঘ মেয়াদে কমতে শুরু করেছে, এ বিষয়ে আত্মবিশ্বাসী হতে কেন্দ্রীয় ব্যাংকের আরও কিছুটা সময় লাগবে।

    নীতি সুদহার বাড়ানোর অর্থ হলো ঋণ নিতে নিরুৎসাহিত করা; অর্থাৎ সমাজে অর্থের সঞ্চালন হ্রাস করা। এরপর সমাজে বা অর্থনীতিতে গতি সঞ্চার করতে হলে নীতি সুদহার হ্রাস করা হয়; এতে সমাজে অর্থের সঞ্চালন বৃদ্ধি পায়।

    বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে একদিকে চাহিদা কম, আরেক দিকে সরবরাহ বেশি, সে কারণে বাজার দুর্বল হয়ে যাচ্ছে। এতে তেলের দাম আরও পড়ে যেতে পারে। সুখবর হলো, তেল উৎপাদনকারী অঞ্চলে বড় ধরনের ভূরাজনৈতিক উত্তেজনা থাকলেও বাজারে এখনো বিশেষ প্রভাব পড়েনি।

    গতকাল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া এবং সৌদি আরবের বাদশাহর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজের জাপান সফর বাতিল করার পর তেলের দাম কিছুটা বেড়ে যায়। প্রায় সাত মাস ধরে ইসরায়েল-হামাস সংঘাতের জেরেও তেলের বাজার অতটা প্রভাবিত হয়নি।

    বিশ্লেষকেরা বলছেন, ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরে তেলের বাজারে তাৎক্ষণিকভাবে বিশেষ প্রভাব পড়েনি। নিকট ভবিষ্যতে কেমন প্রভাব পড়বে, তা এখনো পরিষ্কার নয়।

    এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ওপেক ও সহযোগী দেশগুলোর সরবরাহের দিকে তাকিয়ে আছে। আগামী ১ জুন তাদের বৈঠক হওয়ার কথা। বিশেষ করে তারা যে স্বেচ্ছায় দৈনিক ২২ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছিল, তার মেয়াদ আরও বাড়ানো হয় কি না, তা তেলের বাজারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

    বিষয়টির সঙ্গে সম্পৃক্ত সূত্রগুলো রয়টার্সকে বলেছে, বাজারে চাহিদা না বাড়লে ওপেক ও সহযোগী দেশগুলো হয়তো এই উৎপাদন হ্রাসের সিদ্ধান্তে অটল থাকতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.