Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 10
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » উদ্ভাবনী স্টার্টআপের সাথে অপোর যৌথ উদ্যোগ
    আন্তর্জাতিক বাণিজ্য

    উদ্ভাবনী স্টার্টআপের সাথে অপোর যৌথ উদ্যোগ

    নিউজডেক্সBy নিউজডেক্স15/03/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বর্তমানে বিশ্বব্যাপী ১৫০ মিলিয়ন স্টার্টআপের পাশাপাশি প্রতি বছর চালু হওয়া আরও ৫০ মিলিয়ন স্টার্টআপের উদ্ভাবন এবং সৃজনশীলতা বিভিন্ন শিল্পকে নতুন রূপ দিচ্ছে। তবে সাধারণত ৫টির মধ্যে ১টি স্টার্টআপ আর্থিক সমস্যা থেকে শুরু করে বাজারে উপযুক্ত পণ্য না আনতে পারাসহ বিভিন্ন সমস্যার কারণে প্রথম বছরে ব্যর্থ হয়। বিষয়টি বিবেচনায় এনে অপো সক্রিয়ভাবে স্টার্টআপগুলির সাথে যুক্ত হয়ে তাদের বাধাগুলি দূর করতে এবং উদ্ভাবনগুলিকে সফল করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

    বিনিয়োগের সীমানা পেরিয়ে

    সফল হওয়ার জন্য স্টার্টআপগুলির শুধু একটি আইডিয়ার চেয়েও বেশি কিছু প্রয়োজন। মেশিন ভিশনে বিশেষায়িত প্রতিষ্ঠান আল্পসেনটেক এর অত্যাধুনিক হাইব্রিড ভিশন সেন্সর আলপিক্স-এইগার® কে এআই অ্যালগরিদমের  সাথে একীভূত করতে অপোর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা নিয়েছে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন® মোবাইল প্ল্যাটফর্মগুলিকে কাজে লাগিয়ে অপো এআই মোশন অ্যালগরিদমের একটি সেট তৈরিতে নেতৃত্ব দিয়েছে। এগুলি সেন্সর থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে ছবিকে ডি-ব্লার করে এবং উড়ন্ত অবস্থায় ব্যবহারকারীদেরকে বাস্তবসম্মত ছবি তুলতে সাহায্য করে। এটি আল্পসেনটেকের সেরা প্রযুক্তিকে স্মার্টফোনে প্রয়োগের সুবিধা দেওয়ার পাশাপাশি  উভয় পক্ষকে এআই-ভিত্তিক উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে।

    যেহেতু অপো এক্সআরে বিনিয়োগ করছে, সেহেতু অন্য একটি স্টার্টআপ ডিপমিরর অপোর ইনোভেশন নেটওয়ার্কে যোগ দিয়েছে। প্রতিষ্ঠানটিকে দ্রুত এই শিল্পে স্বীকৃতি পেতে সাহায্য করার জন্য অপো ডিপ মিররকে এর সর্বশেষ এআর গেমটিকে এমডব্লিউসি২৪-এর আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এর ক্লাউড-ভিত্তিক পরিষেবা মিররভার্সের সাহায্যে দর্শকরা গেমের বাস্তবসম্মত পরিবেশের সাথে যুক্ত হয়ে আরও উপভোগ্য অভিজ্ঞতা পাবে।

    উদ্ভাবনের জন্য যৌথ প্রয়াস

    নতুন প্রযুক্তি নিয়ে আসার জন্য যৌথ প্রয়াস গুরুত্বপূর্ণ। বড় কোম্পানি হোক বা স্টার্টআপ হোক, যৌথভাবে সৃষ্টির প্রচেষ্টা উভয় পক্ষকেই সম্মিলিতভাবে বাড়তি কিছু অর্জনের সুযোগ করে দেয়।

    এই ধরনের আরঅ্যান্ডডি-ভিত্তিক অংশীদারিত্বের একটি বিশেষ উদাহরণ হল আমাদের সহযোগী স্টার্টআপ হুয়াই মেডিকেল টেকনোলজির সাথে আমাদের অংশীদারিত্ব। ২০২১ সালে প্রতিষ্ঠিত হুয়াই হল কনট্যাক্টলেস হেলথ মনিটরিং প্রযুক্তি ও পণ্যে বিশেষায়িত একটি হাই-টেক স্টার্টআপ। প্রতিষ্ঠানটির মূল প্রযুক্তি হল “ওনট্র্যাকার”, যা মিলিমিটার ওয়েব টেকনোলজি, রাডার/ফিজিওলজি সিগনাল প্রসেসিং অ্যান্ড রিকন্সস্ট্র্যাকশন ও এআই মডেলিংকে একত্রিত করে। “ওনট্র্যাকার” যুক্ত ডিভাইস পুরানো যান্ত্রিক চিকিৎসা সরঞ্জামের মতো নয়। এটিকে বিভিন্ন স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য ঘরের যেকোনো জায়গায় স্থাপন করা যেতে পারে। এর মাধ্যমে সহজে  পরিবারের সদস্যদের যত্ন নেওয়া সম্ভব হবে।

    আরেকটি উদাহরণ হল ক্লাউডস্টেথ। নিউমোনিয়া, হাঁপানি এবং জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের সমস্যা দ্রুত নির্ণয় করতে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে সাহায্য করার জন্য ক্লাউডস্টেথের ইন্টেলিজেন্ট অস্কালটেশন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এআইয়ের মাধ্যমে হৃদয় এবং ফুসফুসের শব্দ বিশ্লেষণ করতে পারে। চীনের শীর্ষ হাসপাতালগুলোর সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছে।

    দীর্ঘমেয়াদী সহযোগিতার লক্ষ্যে

    অপোর কাছে স্টার্টআপগুলিকে সহযোগিতা করা কোনো একবারের প্রচেষ্টা নয়, বরং স্থায়ী লক্ষ্যের একটি অংশ। অপো ইন্সপিরেশন চ্যালেঞ্জের মতো উদ্যোগ স্টার্টআপগুলিকে সহযোগিতা ও বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জনের সুযোগ দেয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.